Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যাসাগর ভবনের উদ্বোধন বনবিবিতলা হাইস্কুলে


 

 বিদ্যাসাগর ভবনের উদ্বোধন বনবিবিতলা হাইস্কুলে


অতনু হাজরা, জামালপুর : বিদ্যাসাগর ভবন এর উদ্বোধন হলো বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে। জামালপুর পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত একুশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবনের শুভ উদ্বোধন হয় শনিবার। উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব মেহেমুদ খান। উপস্থিত জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহকারী শাখা প্রবন্ধক শাহজাহান সাহেব এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে জামালপুর শাখার আধিকারিক তারক বাবু এবং কো-অপারেটিভ সুপারভাইজার শংকর বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। ব্যাঙ্কের আধিকারিকবৃন্দ সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের অন্যতম শিক্ষানুরাগী মরহুম জয়নাল আবেদিন এর পুত্র সেখ রফিকুল আহমেদ। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতেই সামাজিক দূরত্ব বজায় রেখে উদ্বোধন অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হয়। 



 বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান, আজ বিদ্যাসাগর ভবনের উদ্বোধন হলো। নভেম্বর মাসে মরহুম জয়নাল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে এলাকাবাসীর জন্য একটি " জয়নাল আবেদিন পরিস্রুত পানীয় জল প্রকল্প " উদ্বোধন করা হবে এবং একটি স্যানিটারি ন্যাপকিন প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে। এই দুটি প্রকল্পের দাতা রফিকুল আহমেদ।