Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদোৎসব উপলক্ষে দুঃস্থ মায়েদের শাড়ি ও মাস্ক প্রদান


 

শারদোৎসব উপলক্ষে দুঃস্থ মায়েদের শাড়ি ও মাস্ক প্রদান



 ডিজিটাল ডেস্ক, সংবাদ প্রভাতী : প্রতি বছরের মতো এ বছরও বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে রবিবার এলাকার দুঃস্থ মায়েদের হাতে আসন্ন শারদীয়া উপলক্ষে উপহার হিসেবে শাড়ী এবং মাক্স তুলে দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুভাষ মুখার্জী, সম্পাদক সম্রাট সিনহা সহ ক্লাবের সদস্যরা সহ এলাকাবাসী। অনুষ্ঠান ঘিরে সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।



কোভিড ১৯ এর সমস্ত সরকারী নিয়ম মেনে এদিন প্রায় ৬০ জন মায়েদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। ক্লাব সদস্য প্রতনু রক্ষিত সকলকে সচেতন ভাবে পুজো উপভোগ করার বার্তা দেন। ক্লাবের তরফ থেকে সমস্ত সহৃদয়বান সাহায্যকারীদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।