Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশ্রী অভিযান' প্রকল্পে রাস্তার কাজের উদ্বোধনে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি


 

পথশ্রী অভিযান' প্রকল্পে রাস্তার কাজের উদ্বোধনে পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি


সেখ সামসুদ্দিন, মেমারি : পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে মেমারি বিধানসভা এলাকায় আজ পাঁচটি রাস্তার কাজের উদ্বোধন হলো। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। মঙ্গলবার মেমারি -১ ব্লকের দুর্গাপুর অঞ্চলের দেবীপুর জিটিরোড থেকে কুলীনগ্রাম পর্যন্ত জেলা পরিষদের ৭ কিমি রাস্তা সহ দু'টি পঞ্চায়েতের রাস্তার কাজের সূচনা হয় এদিন। এছাড়া দিলালপুরের রাস্তা ও গন্তার ১ পঞ্চায়েতের কবীরপুর গ্রামের রাস্তা এই মঞ্চ থেকেই সভাধিপতি উদ্বোধন করেন। মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগমের ভাসুর মুন্সী মহম্মদ মহসিনের দাদার প্রয়াণে উপস্থিত না থাকতে পারায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান সভাধিপতি। 



উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, নমিতা কর, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, দুর্গাপুর পঞ্চায়েত প্রধান শিখা রায়, বাগিলা পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, গন্তার ১ পঞ্চায়েত প্রধান করবী ঘোষ সহ সদস‍্যবৃন্দ। রাস্তার কাজের উদ্বোধন ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।