Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজোয় করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন


 

দুর্গাপুজোয় করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা আবহে এবছর দুর্গাপুজো আয়োজনের আঙ্গিকটাই বদলে গেছে। তবুও মাতৃ আরাধনার মাঝে নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখছেন পুজো উদ্যোক্তারা। শহর বর্ধমানে রাধানগর অগ্রদূত সংঘ এবছর দুর্গাপুজো আয়োজনের মাঝে সম্মানিত করলো করোনা যোদ্ধাদের। ষষ্ঠীতে ফিতে কেটে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবী আব্দুল মালেক। এ এক অনন্য সম্প্রীতির নজির। 



করোনা মহামারিতে যারা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছেন সেই সাফাই কর্মী থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে ব্যাঙ্ক অফিসার এমন ১৯ জনকে সম্মানিত করলো রাধানগর অগ্রদূত সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে পু্ষ্পস্তবক, স্মারক, উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন পাড়ার বিশিষ্টজনেরা।