Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে


 

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১১৩ -তে পৌঁছে গেল। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪০৩ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৬ হাজার ৭৭৪ জন। শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। ৫১৬ জনের চিকিৎসা চলছে।

গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুর্গোৎসবে কড়া বিধিনিষেধের মধ্যেও অনেকেই স্বাস্থ্যবিধি না মানার ফলেই যে সংক্রমণ বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখেনা। ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। তারমধ্যে বর্ধমান পুর এলাকায় ২৬ জন, গুসকরায় ১ জন, কাটোয়া পুর এলাকায় ৩৯ জন, কালনা পুর এলাকায় ৬ জন, মেমারি পুর এলাকায় ১ জন, আউসগ্রাম ১ ব্লকে ২ জন, আউসগ্রাম ২ ব্লকে ২ জন, ভাতাড়ে ১ জন, বর্ধমান ১ ব্লকে ৪ জন, জামালপুরে ৭ জন, কালনা ১ ব্লকে ৯ জন, কালনা ২ ব্লকে ১ জন, কাটোয়া ১ ব্লকে ২ জন, কাটোয়া ২ ব্লকে ১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১ জন, খন্ডঘোষে ১ জন, মেমারি ১ ব্লকে ২ জন, মেমারি ২ ব্লকে ১ জন, মন্তেশ্বরে ৩ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১৮ জন, পূর্বস্থলি ২ ব্লকে ৬ জন, রায়না ১ ব্লকে ১ জন এবং রায়না ২ ব্লকে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 সরকারি রিপোর্টে জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ৪০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১৮ জনের চিকিৎসা চলছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। তবে পরিস্থিতির নিরিখে স্বাস্থ্য দপ্তরের নিয়মনীতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা।