Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উত্তরপ্রদেশের গণধর্ষণ ও কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা


 

উত্তরপ্রদেশের গণধর্ষণ ও কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা


রাধামাধব মন্ডল


পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েতের ছোড়া কলোনির বাজারে রবিবার সন্ধ্যায় কেন্দ্রের কৃষি বিরোধী বিলের ও উত্তর প্রদেশের হাথরাসের গণধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদের পথসভা করে তৃণমূল কংগ্রেস কমিটি।

এদিনের এই প্রতিবাদ সভায় বৃষ্টি ও দুর্যোগকে উপেক্ষা করেও ছোড়া কলোনির হাজার খানেক মানুষ উপস্থিত হয়।

সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির নেতা বিনোদ বালা, গৌর হীরা।

এছাড়াও বক্তব্য রাখেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, কৃষক নেতা দেবদাস সরকার, শিক্ষক নেতা অর্ঘ্য বিশ্বাস সহ অন্যান্যরা।



যোগীর রাজ্যে পর পর গণধর্ষণ নিয়ে এদিনের সভায় তীব্র বিষোদগার করে সুর চড়ান আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ। তিনি তার বক্তব্যে বলেন, "বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে গরুর দুধে সোনা পেয়েছিল, সেই সোনার বাংলা আমরা চাই না। এটা তিন ঘণ্টার সিনেমা নয়, রূপাদি, লকেটদি। এই মাটির আন্দোলনে মমতা'র ৫৪ হাজার সৈনিক রক্ত দিয়েছে। আমরা করবো উন্নয়ণের সোনার বাংলা, বিধবাভাতা, বার্ধক্যভাতার সোনার বাংলা। উত্তর প্রদেশে মা কাঁদছে, আর সেখানকার এমপিরা বসে বসে উকুন বাছে। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের উত্তরপ্রদেশের যোগী নীরব। তাদের শাড়ি, চুড়ি পাঠাবো।" তিনি আরও বলেন, "আমাদের কামদুনিতে ধর্ষকদের সাজা হয়েছে, যাবজ্জীবন। আপনারা রাতে সীতাকে জ্বালিয়ে দিলেন। বলছেন, কি করতে গিয়েছিল খেতে! হাথরাসের ঘটনা মানুষ ভুলতে না ভুলতে আবার বলরামপুর! যোগীর শাসক হুমকি দিচ্ছে। মিডিয়া থাকবে না, আমরা থাকবো। যোগীর নতুন প্রকল্প, মোদীর প্রকল্প "বেটি বাঁচাও, বেটি পড়াও নয়"! ওটা ভুল ছিল। ওটা হবে "বেটি পোড়াও, ধর্ষক বাঁচাও!" তিনি বলেন, আমরা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছি বলেই, আজও আপনি সবুজসাথী সাইকেলে চড়ে, জয়শ্রী রাম বলতে বলতে মিছিলে যান। আমরা কোটো বাজাই না। আমরা কৃষিবীমা দিয়েছি। কৃষকের ভাতা, কৃষকমাণ্ডি করেছি। তিনি আরও বলেন, "আমরা জিও সরকারকে চাই না। আমরা বিক্রির সরকারকে চাই না। আদানি আমদানির সরকার, জিএসটি'র সরকারকে চাই না। ওই সাধু বেসে চোর। চোরদের একটিও ভোট না!" তিনি আরও বলেন,"স্কুল কলেজের পড়ুয়ারা প্রেমে পড়লে বলেন, এখন পড়াশোনা কর। পরে ভালো মেয়ে পাবি। তেমনই হৃদয় দিন বিজেপিকে, কিন্তু সময় নিয়ে মাথা দিয়ে ভেবে হৃদয়দিন। তাতে দেশ ও আপনি দু'জনেরই ভালো হবে।"