Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারীরিক সুস্থতায় ভিটামিন সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর লাল শাক


 

শারীরিক সুস্থতায় ভিটামিন সমৃদ্ধ পুষ্টিগুণে ভরপুর লাল শাক


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শাকের মধ্যে সেরা হচ্ছে লাল শাক। লালশাকের রং ও স্বাদের জন্য অন্য সব শাক থেকে এই শাক আলাদা। লাল শাকে রয়েছে ভরপুর পুষ্টিগুণ। শারীরিক সুস্থতা বজায় রাখতে লালশাকের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন লাল শাক খাওয়া শুরু করলে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ঘাটতি দূর হয়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। লাল শাকে থাকা ভিটামিন সি দৃষ্টি শক্তির উন্নতি ঘটায়। যারা চোখে কম দেখেন বা যাদের পরিবারে গ্লুকোমার মতো রোগের ইতিহাস রয়েছে, তারা লাল শাক খাওয়া শুরু করতে পারেন। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, যা হাড়ের উন্নতিতে বিশেষ ভূমিকা নেয়। ফলে অস্টিওপোরোসিস এর মতো হাড়ের রোগ কম হয়। ব্রিটিশ হেল্থ জার্নাল এর সূত্র উল্লেখ করে এমনই তথ্য দিয়েছে 'সংবাদ পরিষেবা'।



লাল শাকে থাকা ফাইটোস্টেরল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া নানাবিধ হার্টের রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। সপ্তাহে ২-৩ দিন যদি লাল শাক খাওয়া যায়, তাহলে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে, যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে বদ হজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে গ্যাস, অম্বলের প্রকোপও হ্রাস পায়। অনেকেই বলে, লাল শাককে পিষে রস বের করে তার সাথে এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে নিয়মিত খেলে রক্তাল্পতা দূর হয়। তাই শারীরিক সুস্থতা বজায় রাখতে সপ্তাহে দু'এক দিন দুপুরে ভাত বা রুটির সঙ্গে লাল শাক খেতেই পারেন।