Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রচুর শব্দবাজি উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার ২


 

প্রচুর শব্দবাজি উদ্ধার করলো পুলিশ, গ্রেপ্তার ২


অতনু ঘোষ, মেমারি : প্রচুর শব্দবাজি আটক করলো মেমারি থানার পুলিশ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ইছাবাছা থেকে একটি ছোটা হাতি গাড়ি ভর্তি শব্দ বাজি সমেত দুজনকে আটক করে। মোট ২৩ বস্তা শব্দবাজি নিয়ে তারা বর্ধমানে বিক্রির উদ্দেশ্যে যাবার সময় মেমারি থানার পুলিশ ওই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। শব্দবাজি সমেত ছোটা হাতি গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ধৃত ওই দু'জনকে আজ বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছে।