Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মন ট্রাস্টের সভা জামালপুরে


 

পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মন ট্রাস্টের সভা জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মন ট্রাস্ট আজ পূর্ব বর্ধমানের জামালপুরের পুলমাথায় একটি সভা করে। ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জামালপুর ব্লকের সভাপতি শংকর ব্যানার্জি, জেলা সম্পাদক রামজয় মুখার্জি, খন্যান পুরুষোত্তম চতুষ্পাঠীর সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ ব্লকের পুরোহিতরা। আজকের এই সভায় সংগঠন আজ পর্যন্ত পুরোহিত সম্প্রদায়ের জন্য কি কি কাজ করেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জয়ন্ত বাবু। তিনি জানান মুখ্যমন্ত্রী তাঁদের আবেদনে সাড়া দিয়ে তাঁদের জন্য ভাতা চালু করেছেন।প্রাথমিক পর্বে ৮০০০ জনকে দিলেও ধাপে ধাপে সকলেই এই সুবিধা পাবেন।



 মুখ্যমন্ত্রী বলেছেন পুরোহিত সম্প্রদায়কে স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন পুরোহিতদের জন্য সরকার ভাবছেন এবং তার ফলও পেতে শুরু করেছেন পুরোহিতরা। যেকোনো সুবিধা অসুবিধায় তিনি পুরোহিতদের সাথে থাকবেন বলে জানান।