Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উত্তরপ্রদেশে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ



 উত্তরপ্রদেশে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ



অতনু হাজরা, জামালপুর : উত্তরপ্রদেশের হাতরাসে ঘটে গেছে এক নৃশংস ঘটনা। ১৯ বছরের এক দলিত তরুণী মনীষা বাল্মীকিকে গণধর্ষণ ও পরে হত্যা করা হয়। এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে।পশ্চিমবঙ্গ জুড়েও চলছে প্রতিবাদ। সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শতাধিক মহিলা কর্মী-সমর্থক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস নেতা মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি ভুতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি  দেবু হেমব্রম,  ডা: প্রতাপ রক্ষিত,  সাহাবুদ্দিন মন্ডল, তাবারক আলী মন্ডল  সহ অন্যান্য নেতৃবৃন্দ।



 জামালপুর ব্লকের ১৩ টি অঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কামিনী কুমোদ ঘোষ, শিপ্রা ওঝা, ডলি নন্দী, আরিফা মন্ডল, পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা। মূলত আজকের বিক্ষোভ সভা থেকে উত্তর প্রদেশের যোগী সরকারের পদত্যাগ দাবি করা হয়। এবং কেন্দ্রের মোদি সরকারের তীব্র বিরোধিতা করা হয়। সভা শেষে মোমবাতি জ্বালিয়ে মনীষার আত্মার শান্তি কামনা করেন সকলেই।