Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের পুজো উপহার দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি


 

পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের পুজো উপহার দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আজ জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান তাঁর পার্টি অফিসে ব্লকের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য সদস্যাদের আসন্ন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে পুজো উপহার দিলেন।সকল সদস্যাদের জন্য একটি করে শাড়ি ও সদস্যদের জন্য একটি করে পাঞ্জাবি দেন। তিনি বলেন তাঁরা সকলেই তৃণমূল পরিবারের অন্তর্ভুক্ত।



 তাই আসন্ন পুজোতে সকলে আনন্দ সমান ভাগে ভাগ করে নিয়ে উপভোগ করতে চান বলে তিনি জানান।তিনি জানান এই পুজোতে তিনি আবারও গরিব দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র দান করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই আসন্ন শারদ উৎসবে সকল দুঃস্থ মানুষ যাতে আনন্দে কাটাতে পারেন সেই জন্যই তিনি বস্ত্র দান করবেন। সমস্ত সদস্য ও সদস্যারা এই পুজোর উপহার পেয়ে খুব খুশি। তাঁরা বলেন দাদার পাশে তাঁরা ছিলেন আছেন থাকবেন।