Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে দুর্গাপুরে এস ইউ সি আই সি'র বিক্ষোভ


 

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে দুর্গাপুরে এস ইউ সি আই সি'র বিক্ষোভ 


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিজেপি সরকারের কৃষি আইন বাতিল, কৃষকের ফসলের ন্যায্য দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার এস ইউ সি আই সি। কেন্দ্রীয় সরকারের রেল সহ সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণ রুখতে বুধবার সারা ভারত কিষান ও ক্ষেতমজদুর সংগঠন গুলির যৌথ মঞ্চ এ আই কে এস সি সি - র উদ্যোগে সর্বভারতীয় প্রতিরোধ দিবস পালিত হয়।




এই কর্মসূচীর সমর্থনে আজ এসইউসিআই সি দুর্গাপুর কমিটির সদস্যরা দুর্গাপুর মহুকুমা শাসক এর দপ্তরের সামনে সিটি সেন্টারে বিক্ষোভ প্রদর্শন করে এবং কৃষি আইনের প্রতিলিপি পোড়ায়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এস ইউ সি আই সি -এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সোমনাথ ব্যানার্জী। তিনি বলেন, "কৃষিপন্য, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেশি-বিদেশি পুঁজির হাতে তুলে দেওয়া বিজেপির কালা কৃষি আইন-এর বিরুদ্ধে আজ অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকে সারা ভারত কিষান প্রতিরোধ দিবস পালিত হয়। সরকারের এই কৃষিনীতি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।" 

 এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুর্গাপুর কমিটির সদস্য বিশ্বনাথ মন্ডল, শকুন্তলা পাল, অতীশ বসু প্রমুখ।