Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় শিশু ও মহিলাদের ৫০০ জনকে নতুন বস্ত্র প্রদান



অসহায় শিশু ও মহিলাদের ৫০০ জনকে নতুন বস্ত্র প্রদান


অতনু হাজরা, জামালপুর : আজ মহাষষ্ঠী সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বাঙালির প্রিয় ও বড় উৎসব দুর্গা পুজো। এই আনন্দ অনুষ্ঠানে সকলেই সামিল হয়েছেন। কিন্তু অনেক গরিব অসহায় মানুষদের পুজোতে পরার মত নতুন জামা কাপড় নেই। সেই সমস্ত অসহায় মানুষরা যাতে পুজোতে মনকষ্টে না থাকে। সেই জন্য জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান তাঁর পার্টি অফিস থেকে ৫০০ জন অসহায় শিশু ও বয়স্কা মহিলাদের হাতে নতুন জামা প্যান্ট ও কাপড় তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ হাফিজুর ইসলাম, লাল্টু পাত্র সহ অন্যান্যরা। মেহেমুদ খান বলেন তিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলছেন। পুজোর সময় যেন আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয় সেই জন্য আজ এই কাজ তিনি করলেন। বাঙালির এই উৎসবে সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন।