Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


 

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী





সেখ সামসুদ্দিন, মেমারি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নবান্ন সভাঘর থেকে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলারও সাতটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। কোভিড সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। পূর্ব বর্ধমান জেলায় সাতটি দুর্গাপূজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ মহকুমায় মেমারি সারদাপল্লী অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার অন্যান্য পুজোর উদ্বোধনের পাশাপাশি মেমারি শহরের পরপর কয়েকবার জেলার সেরা ও বিশ্ব বাংলা শারদ সম্মানপ্রাপ্ত সারদাপল্লী-অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাবের দুর্গা মন্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 এদিন উদ্বোধন অনুষ্ঠানে মন্ডপে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায়, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক সুদীপ ঘোষ, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সহ পৌর প্রশাসক সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইএএস ডাঃ রেহানা বশির, এসডিপিও আমিনুল ইসলাম খান, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ‍্যমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই উপস্থিত অতিথিবর্গ প্রদীপ প্রজ্জ্বলন করেন। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভার মাধ্যমে পুজোর উদ্বোধন করায় খুশী পুজো উদ্যোক্তাদের সঙ্গে এলাকাবাসী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারির সারদাপল্লী অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাবের পাশাপাশি বর্ধমান শহরের লাল্টু স্মৃতি সংঘ, সবুজ সংঘ, বর্ধমান ২ ব্লকে বড়শুল জাগরনী, কাটোয়ার জাজিগ্রামের নবোদয় সংঘ সর্বজনীন দুর্গা পূজা কমিটি, কালনার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতি, নাদনঘাটের নসরতপুরের ইন্দ্রপল্লী বারোয়ারী পুজো কমিটির পূজাও ভার্চুয়ালি উদ্বোধন করেন।