Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিত্যনতুন চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে ধারাবাহিক প্রশিক্ষণ শিবির মেমারিতে



 

নিত্যনতুন চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে ধারাবাহিক প্রশিক্ষণ শিবির মেমারিতে


সেখ সামসুদ্দিন : মেমারিতে চাষাবাদের নানা বিষয়ে কৃষকদের অবহিত করতে ধারাবাহিক ভাবে প্রশিক্ষণ শিবির চলছে। সোমবার মেমারি ১ ব্লকের কৃষকদের নিয়ে তৈলবীজ শস‍্য সহ খারিফ মরশুমী চাষের উপর প্রশিক্ষণ শিবির করা হয় সহ কৃষি অধিকর্তাকরণ অফিসের সভাকক্ষে। মূলত গোষ্ঠি ভিত্তিক চাষের উপকারিতা, লাভজনক চাষে উৎসাহ দান, যন্ত্রের ব‍্যবহারে কম খরচে চাষ, জৈব চাষ, বাংলা কৃষি সেচ প্রকল্প, কৃষক বন্ধু সহ নানান সুবিধা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা।



 উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, কৃষি প্রযুক্তি সহায়করা সহ ১১১ জন চাষী। এদিন বিশেষ করে কম চাষে অধিক লাভের ধারণা নিয়ে ধারাবাহিক একই শস‍্য বা ফসল না ফলিয়ে নিত‍্য নতুন ফসল চাষে বা রপ্তানিযোগ্য ফসল চাষে উদ‍্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রোজেক্টারের সাহায‍্যে কম জলে চাষের পদ্ধতি দেখিয়ে চাষীদের উৎসাহিত করা হয়।