Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভার্চুয়ালি পূর্ব বর্ধমান জেলায় ৭টি দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ধুনুচি নাচে জমজমাট বড়শুল জাগরনী'র মন্ডপ

                       ভিডিও দেখতে ছবির উপরে ক্লিক করুন



ভার্চুয়ালি পূর্ব বর্ধমান জেলায় ৭টি দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ধুনুচি নাচে জমজমাট বড়শুল জাগরনী'র মন্ডপ


অর্ঘ্য ব্যানার্জী ও অভিরূপ আচার্য : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি দুর্গা পুজোর উদ্বোধন শুরু করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার ৭ টি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন। এদিন তিনি বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল জাগরনী'র পুজোর উদ্বোধন করেন। জাগরনী'র দুর্গা পুজোয় এবারের ভাবনা 'মানত'। শিল্পী পুলক ঘোষালের শিল্প-কলায় এবং বিখ্যাত তবলা বাদক মল্লার ঘোষের আবহে এক অনবদ্য সৃষ্টি। করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনের সময় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রজত নন্দা, বর্ধমান সদর (উত্তর) মহকুমা শাসক পুস্পেন্দু সরকার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামল দত্ত, সহ-সভাপতি অরুণ গোলদার সহ অন্যান্যরা। ছিলেন বড়শুল উন্নয়নীর নাগরিকবৃন্দ। উদ্বোধনের প্রাক্কালে এদিন ঢাকের তালে ধুনুচি নাচে জাগরনীর প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে।



এদিন মুখ্যমন্ত্রী বড়শুল জাগরনী'র পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারির সারদাপল্লী অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাব, বর্ধমান শহরের লাল্টু স্মৃতি সংঘ, সবুজ সংঘ, কালনার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারী ব্যবসায়ী সমিতি, নাদনঘাটের নসরতপুরের ইন্দ্রপল্লী বারোয়ারী পুজো কমিটি, কাটোয়ার জাজিগ্রামের নবোদয় সংঘ সর্বজনীন দুর্গা পূজা কমিটির পূজাও ভার্চুয়ালি উদ্বোধন করেন।