Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষদের স্বনির্ভর করতে ছাগল প্রদান


 

অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষদের স্বনির্ভর করতে ছাগল প্রদান


অতনু হাজরা, জামালপুর : গ্রামীণ এলাকায় অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষদের স্বনির্ভর করে তুলতে ছাগল প্রদান করলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক। আত্মা প্রকল্পে ব্লক কৃষি অধিকর্তাকরণের সাহায্যে জামালপুরে ব্লক প্রাণী কল্যাণ দপ্তর মঙ্গলবার ব্লক অফিস থেকে ব্লকের বিভিন্ন অঞ্চলের ২৬ জন উপভোক্তাকে ২ টি করে মোট ৫২ টি ছাগল বিতরণ করলো।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, কর্মাধ্যক্ষ পূর্ণিমা মালিক, কৃষি দপ্তরের পল্লব বাবু এবং বিএলডিও সনাতন ভূঁই। মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় সমাজে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



 তাই বিভিন্ন সময়ে মাছ, কখনো জেলেদের মাছ ধরার জাল ও হাঁড়ি, কখনো হাঁস মুরগি, আবার কখনো ছাগল দিচ্ছেন।এর ফলে ওই সমস্ত মানুষ এগুলো প্রাণী প্রতিপালন করে আর্থিক ভাবে উপকৃত হচ্ছেন। জয়ন্ত মালিক, মিনু হেমব্রম, দুর্গা মান্ডি এই সকল উপভোক্তারা যারা আজ দুটি করে ছাগল পেলেন তারা সকলেই খুব খুশি। এজন্য তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।