Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশ্রী অভিযান প্রকল্পে মেমারি বিধানসভা দলুই বাজার এলাকায় রাস্তার কাজের উদ্বোধন


 

পথশ্রী অভিযান প্রকল্পে মেমারি বিধানসভা দলুই বাজার এলাকায় রাস্তার কাজের উদ্বোধন


সেখ সামসুদ্দিন : পথশ্রী অভিযান প্রকল্পে মেমারি বিধানসভার মেমারি -১ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি রাস্তার কাজের উদ্বোধন হয়েছে। সোমবার দলুইবাজার -১ অঞ্চলের দক্ষিণ দলুই বাজার সবুজ সংঘ থেকে মোহন জানার বাড়ী হয়ে দলুই বাজার শ্মশান পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তা নির্মান কাজের সূচনা হলো।



 পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে এই রাস্তার কাজের উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন মেয়াদি ১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, দলুইবাজার ১ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান ও সদস‍্যবৃন্দ, গ্রাম পঞ্চায়েত সচিব সহ কর্মীবৃন্দ এবং এলাকার মানুষজন।