Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশ্রী অভিযান' প্রকল্পে মেমারির নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণের সূচনা


 

পথশ্রী অভিযান' প্রকল্পে মেমারির নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণের সূচনা


সেখ সামসুদ্দিন : ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে পথ নির্মাণই প্রগতির অভিযান এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'পথশ্রী অভিযান' প্রকল্পের উদ্বোধন করলেন। এই পথশ্রী অভিযান কর্মসূচিতে আজ উত্তরবঙ্গ থেকে ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সারা রাজ‍্যে সমস্ত বিধানসভা এলাকায় বিধায়করা বিভিন্ন গ্রামীন রাস্তা নির্মাণ কর্মসূচির সূচনা করেন। মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম মেমারি ১ ব্লকের নিমো ১ পঞ্চায়েতের কাঁঠালগাছি গ্রামের এক কিমি রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করেন। ১৫ অক্টোবর পর্যন্ত প্রত‍্যেকদিন বিভিন্ন অঞ্চলের রাস্তা পথশ্রী অভিযান প্রকল্পে সূচনা করবেন বিধায়ক। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগমের সঙ্গে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক সুদীপ ঘোষ, বিডিও আইএএস ডাঃ রেহেনা বশির, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ কর্মাধ‍্যক্ষ, সদস‍্য, জেলা পরিষদ সদস‍্য, পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।