Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথশ্রী অভিযান' প্রকল্পে বর্ধমানের গাংপুরে রাস্তার কাজেরও সূচনা


 

'পথশ্রী অভিযান' প্রকল্পে বর্ধমানের গাংপুরে রাস্তার কাজেরও সূচনা


অর্ঘ্য ব্যানার্জী, গাংপুর : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে আজ "পথশ্রী অভিযান" প্রকল্প উদ্বোধন করলেন। রাজ্য জুড়ে ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হলো। আর এই প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় ৭৩৯ টি রাস্তার কাজেরও সূচনা হলো। আজ থেকে পনের দিন অর্থাৎ ১৫ অক্টোবর, পর্যন্ত 'পথশ্রী অভিযান' চলবে। 

আজ 'পথশ্রী অভিযান' প্রকল্পের শুভ সূচনা হয় পূর্ব বর্ধমানের দু নম্বর ব্লকের গাংপুর আলিয়া দিঘির পারে। রাস্তার শুভ সূচনা করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামল দত্ত, সহ-সভাপতি অরুণ গোলদার সহ অন্যান্যরা।