Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিভিন্ন দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল সি আই টি ইউ


 

জামালপুরে বিভিন্ন দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ডেপুটেশন দিল সিআইটিইউ 





অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সি আই টি ইউ জামালপুর ১ সমন্বয় কমিটির পক্ষ থেকে জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদারের কাছে ডেপুটেশন দেয়। মূলত পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা, বাইরে থেকে ফিরে আসা নির্মাণ শ্রমিকদের মাসে ৩ হাজার টাকা ভাতা প্রদান ও ব্লক আধিকারিকের পক্ষ থেকে তাদের পরিচয়পত্র প্রদান সহ একাধিক দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।



 বুধবারের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই (এম) নেতা ভোলা পাল, সুকুমার ঘোষ, গণেশ ঘোষ সহ অন্যান্যরা।ব্লক অফিসের মধ্যেই বক্তব্য রাখেন নারায়ণ ঘোষ, সুকুমার মিত্র ও ভোলা পাল।



       আবার অন্য দিকে আজই বামপন্থী গণ সংগঠনগুলির পক্ষ থেকে জামালপুর ১ এরিয়া কমিটির অন্তর্গত জারগ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের বিরাট পরিমান টাকা কাজ না হয়ে ফিরে যাওয়া, শৌচাগার নির্মাণে দুর্নীতি, বাংলা আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রে সঠিক নির্বাচন না হওয়া, পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া সহ ৮ দফা দাবিতে গণ ডেপুটেশন দিতে যায়। কিন্তু পঞ্চায়েত বন্ধ থাকায় ডেপুটেশন না দিতে পেরে তারা পঞ্চায়েতের সামনেই অবস্থান বিক্ষোভ ও পথসভা করেন। এখানে বক্তব্য রাখেন ছাত্র নেতা নীলকমল পাল, যুব নেতা মফিজুল হক, কৃষক সভার পক্ষ থেকে বিজন ঘোষ ও সুশীল সাসমল প্রমুখ।