Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউসগ্রামের বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন

 


আউসগ্রামের বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের সর্বত্রই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও করোনা অতিমারী চলছে সেই হিসাবে বিরাট জাঁকজমক ভাবে হয়তো করা হয়নি আজকের জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ ও আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। তবে পুরোটাই অনলাইন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ এই অতিমারিতেও বাচ্চাদের স্কুলে না এনে আজকের এই বিশেষ দিনটা পালন করলো। 



আজ বিদ্যালয়ে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী, বেলারি অঞ্চল সমবায়ের অন্যতম সদস্য হামিদ মল্লিক, পরিচালন সমিতির সদস্য কাঞ্চন দে ও বিদ্যালয়ের নৈশ প্রহরী তথা আদিবাসী সম্প্রদায়ের অন্যতম লখিরাম মুর্মু। প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী জানান বিদ্যালয় বন্ধ থাকার জন্য কোনো শিক্ষার্থীকে এই অতিমারীর জন্য বিদ্যালয়ে আনা হয় নি। এই পরম পুরুষ তথা বাঙালী মানুষদের শিক্ষা গুরু বিদ্যসাগরকে সম্মান যা নিয়ে তাঁরা গর্ব অনুভব করছেন। একই সঙ্গে এদিন সন্ধ্যায় স্কুলের পক্ষ থেকে অনলাইনে একটি অনুষ্ঠান করা হয়।