Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আত্মা প্রকল্পে মাছ চাষীদের মাছ ধরার জাল ও হাঁড়ি প্রদান


 

আত্মা প্রকল্পে মাছ চাষীদের মাছ ধরার জাল ও হাঁড়ি প্রদান


অতনু হাজরা, জামালপুর : আত্মা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহায়তায় জামালপুর ব্লক মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় এলাকার ২৪ জন প্রান্তিক মাছ চাষির হাতে একটি করে মাছ ধরার জাল ও মাছ বয়ে নিয়ে যাবার জন্য দুটি হাঁড়ি তুলে দেওয়া হলো। মাছ চাষীদের হাতে এই জিনিস গুলি তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহসভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধারা, ব্লক সহ কৃষি অধিকর্তা কাজী সঞ্জীবুল ইসলাম, মৎস্য দপ্তরের আধিকারিক মলয় সাউ সহ অন্যান্যরা।


 আজকে যাদের হাতে এই হাঁড়ি ও জাল তুলে দেওয়া হলো সেই সুনীল ঘোষ, কাশীনাথ ধারা, কৃষ্ণ চন্দ্র খোরট, হরিপদ পাকরে, মানিক বাগ, অনন্ত ভট্টাচার্য্য, মলয় কুমার দাস, তরুণ কুমার পাল, বাসুদেব বিশ্বাস সহ প্রত্যেকেই এই উপকরণ গুলি পেয়ে খুব খুশি। মেহেমুদ খান জানান মুখ্যমন্ত্রী সর্বদাই রাজ্যের সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই হাঁড়ি ও জাল দেওয়ার ফলে ক্ষুদ্র মাছ চাষিরা যেমন লাভবান হবেন তেমনি গ্রামীন অর্থনীতিতেও তার প্রভাব পড়বে বলে তিনি জানান।