Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ


 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : কেন্দ্রীয়   সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-বিক্ষোভ হয় আটাগড় হাটতলায়। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইন মানছি না, মানবো না এই শ্লোগান তুলে মুখর হয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা।


 বৃহস্পতিবারের এই প্রতিবাদ আন্দোলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মধ্যক্ষ মেহেবুব মন্ডল, বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনুপ পরামানিক, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সহ সভাপতি অম্বিকা যশ, বর্ধমান দু'নম্বর ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ মহসিন, ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি সব্যসাচী চৌধুরী, অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, স্বপন চক্রবর্ত্তী, ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর সেলের সকল কর্মকর্তাগণ, প্রত্যেক অঞ্চল থেকে আগত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিগন। 


বিধায়ক নিশীথ কুমার মালিক এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিল নিয়ে তীব্র বিষোদগার করেন।এদিনের সভায় শ্রমিক, কৃষক, মহিলা, যুব সব স্তরের নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।