Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইঞ্জিনিয়ারিং পাশ যুবক চাকরি না পেয়ে অভাবের তাড়নায় চায়ের দোকান খুলে বসলো



ইঞ্জিনিয়ারিং পাশ যুবক চাকরি না পেয়ে অভাবের তাড়নায় চায়ের দোকান খুলে বসলো 

 
 অতনু ঘোষ ও মৃনাল কান্তি মণ্ডল, মেমারি : এক সাধারণ পরিবারের ছেলে চা বিক্রেতা অদম্য ইচ্ছাশক্তি ও তার নিজের মেধার জোরে আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। আজ যার কথা বলব সেও একজন চা বিক্রেতা। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না তার। কী সেই ঘটনা ?‌ ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের নয়। আজ যে চা বিক্রেতার কথা বলছি সে এই বাংলার এক মেধাবী ইঞ্জিনিয়ারিং পাশ যুবক। জীবনে মেধার উপযুক্ত দাম না পেয়ে কার্যত হতাশ হয়ে শেষে সংসারের বোঝা কাঁধে নিয়ে চায়ের দোকান খুলে বসল ইঞ্জিনিয়ার সঞ্জু কুণ্ডু।



ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী সঞ্জু ২০১৯ সালে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে। পড়াশোনা করার জন‍্য সেই সময় একটি ব‍্যাঙ্ক থেকে বেশ কিছু টাকা এডুকেশন লোন নেয়। তৎকালিন ব‍্যাঙ্ক ম‍্যানেজার বলেছিলেন, পড়া শেষ করে চাকরীর বেতন থেকে লোনের কিস্তি নেওয়া হবে। পরবর্তী সময়ে সঞ্জু ইঞ্জিনীয়ারিং পাশ করে। কিন্তু হাজার চেষ্টা করেও একটি চাকরি জোটাতে পারেনি। এদিকে ঋণের বোঝা ক্রমান্বয়ে বাড়তে থাকায় ব‍্যাঙ্ক লোনের কিস্তি দিতে বলে। কোর্টের দারস্থ হবার ভয় দেখালে, বহু কষ্টে প্রথম কিস্তি দেওয়ার পর সঞ্জুর বাবা নবকুমার বাবুর স্ট্রোক হয়। বর্তমানে তিনি ফুটপাতে সবজী বিক্রি করেন।
এক দিকে বাবার চিকিৎসা অপর দিকে ব‍্যাঙ্কের কিস্তি নিরুপায় হয়ে নিজের বাড়ির সামনে মেমারী কাটোয়া রোডের ধারে একটি চায়ের দোকান খুলে বসে সঞ্জু। চায়ের দোকান থেকে সারা মাসে যা সাশ্রয় হয় তার থেকে ব্যাঙ্কের ২৩০০টাকা কিস্তি দেবার পর, বাবার ওষুধ কিনতে ফুরিয়ে যায় বাকি টাকা।

 এলাকার মানুষের কথায়, সরকার যদি সঞ্জুর মত মেধাবীর মেধা বিচার করে একটু সদয় হয়। তবে আগামী দিনে এই সঞ্জুরাই যে দেশের সম্পদ হবে না, তা কে বলতে পারে।