Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়িতে খননকার্য চলার সময় গুপ্তধন ধনের হদিশ



 

বাড়িতে খননকার্য চলার সময় গুপ্তধন ধনের হদিশ

অতনু ঘোষ, পূর্বস্থলি : কালনা মহকুমার পূর্বস্থলীর হামিদপুরের মন্ডলপাড়ায় মিললো গুপ্তধনের হদিশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমানসে আলোড়ন সৃষ্টি হয়েছে। শতাব্দী প্রাচীন একটি বাড়ির উঠোন খোড়াখুড়ির কাজ চলার সময় সেখানে মাটির তলা থেকে একটি পিতলের ঘটি পাওয়া। ঘটিত ভিতরে ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকের রৌপ্য মুদ্রা। এই মূলতঃ গুপ্তধন। কিন্তু বাতাসের গতিতে



খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় করে ওই বাড়িতে। মুখে মুখে রটে গেল, গুপ্তধনের কথা। পিলপিল করে ছুটে আসতে থাকেন মানুষ। যদি শিকে ছেঁড়ে, যদি পাওয়া যায় কয়েকটা মোহর! এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ। 



উদ্ধার করা হয় গুপ্তধন ভর্তি পিতলের ঘটিকে। ওই ঘটি থেকে উদ্ধার হয় ৩৪ টি বড় ও তিনটি ছোট প্রাচীন রুপোর মুদ্রা। উদ্ধার হওয়া মুদ্রা গুলি ১৯০১ ও ১৯১৮ সালের পুরনো। সাজিদুল সেখ নামে এক ব্যক্তির বাড়িতে খনন করার সময়ে ঘটি ভর্তি মুদ্রাগুলো উদ্ধার হয়। প্রাচীন বাড়িটি ভেঙে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ছিল সাজিদুলের। সেই সময় রাজমিস্ত্রি ওই খনন কাজ করার সময় উদ্ধার হয় প্রাচীন মুদ্রা গুলি। তবে এই মুহূর্তে পুলিশের নির্দেশে খনন কার্য বন্ধ রয়েছে এবং পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে।