Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মন্তেশ্বরে আজিজুল শেখ দ্বিতীয়বার ব্লক সভাপতি, কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস


 

মন্তেশ্বরে আজিজুল শেখ দ্বিতীয়বার ব্লক সভাপতি, কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস


  অতনু ঘোষ ও সত্যনারায়ন শিকদার, মন্তেশ্বর : যে পূর্ব বর্ধমান জেলা একসময় লাল দুর্গ নামে পরিচিত ছিল। রাজনৈতিক পালাবদলের পরে সেই লাল দুর্গ ভেঙে জীর্ণ হয়ে পড়ে। ক্রমশঃ ঘাস ফুলে ছেয়ে যায় লালদুর্গ। ইতিমধ্যে ইতিউতি উঁকি দিচ্ছে পদ্ম। এদিকে বছর ঘুরতেই একুশের বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলায় জয়ের ধারা অব্যাহত রাখতে জেলার প্রতিটি ব্লক ও শহর সংগঠনের কিছু রদ বদল করে কমিটি ঘোষণা করেছে। লক্ষ্য একটাই একুশের বিধানসভা ভোট। কোথাও কোথাও ব্লক সভাপতি পরিবর্তনে এসেছে নতুন সভাপতি। আবার কোথাও দেখা গেছে সেই আগের সভাপতিকে পুনরায় তার জায়গায় মনোনীত করা হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা কমিটি ঘোষণা হওয়ার আগে থেকেই জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল কর্মীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা। তেমনি মন্তেশ্বর ব্লকেও এর ব্যতিক্রম দেখা যায়নি। সকাল থেকেই কর্মীদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।

 


মন্ত্রী স্বপন দেবনাথ গতকাল একে একে পূর্ব বর্ধমান জেলার ব্লক স্তরের সভাপতির নাম ঘোষণা করেন। মন্তেশ্বর ব্লকের সভাপতি আজিজুল শেখ এর নাম দ্বিতীয় বার ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়ে মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার রেশ ধরে বুধবার সকাল থেকেই মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পার্টি অফিসে চলছে সংবর্ধনা অনুষ্ঠান। আবির খেলা, সাথে মিষ্টিমুখ। সবুজ আবিরে সতেজ হয়ে উঠেছে গোটা মন্তেশ্বর ব্লকের তৃণমূল কর্মী-সমর্থকরা।