Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রের বিরুদ্ধে রামনগরে বাইক ও টোটো নিয়ে তৃণমূলের মিছিল


 

কেন্দ্রের বিরুদ্ধে রামনগরে বাইক ও টোটো নিয়ে তৃণমূলের মিছিল

রাধামাধব মণ্ডল, আউসগ্রাম

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মোড়বাঁধ থেকে ছোড়া কলোনি পেড়িয়ে ভূঁয়েড়া বটতলা পর্যন্ত বাইক ও টোটো নিয়ে মিছিল করে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ছোড়া কলোনির তৃণমূল কংগ্রেস কমিটি ব্যবস্থাপনায় মিছিল সংগঠিত হয়। স্বতফূর্ত মানুষের উপস্থিতিতে সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে মিছিল। মিছিলে কেবল মাত্র পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের ছোড়া কলোনির যুবকরাই অংশগ্রহণ করে। ১৮ থেকে ৩৮ বছরের যুবকরা বাইক নিয়ে, টোটো নিয়ে মাইকে শ্লোগান দিয়ে শুরু করে মিছিল। প্রথম দিকে মিছিলের নেতৃত্বে ছিলেন রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ, ব্লকের শিক্ষক নেতা অর্ঘ্য বিশ্বাস সহ ছাত্র ও তরুন যুবকদের একটি বড় অংশ।


আগামীতে দলকে আরও শক্তিশালী করতে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তৃণমূলের যুবক বাহিনী। আগামীদিনে আরও বেশি আন্দোলন হবে। পথে নামবেন আরও বেশি সংখ্যক মানুষ। এমনটাই দাবি করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর শেখ। তিনি আরও বলেন- 'কৃষক, শ্রমিক, মহিলা, কেন্দ্রীয় সরকারি কর্মী সকলেই আগামীতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামবে। ইতিমধ্যেই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর কাজও শুরু করছি আমরা'। প্রয়োজনে অঞ্চল নেতৃত্বও গ্রামে গিয়ে জনসংযোগ করবে বলে জানান তিনি।


এই মিছিলকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা ছিল দেখার মতো। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল আউশগ্রাম থানার পুলিশ।