Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড-১৯ পরিস্থিতিতে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাড়ায় গিয়ে পড়াচ্ছেন দুই স্কুল শিক্ষক


 

কোভিড-১৯ পরিস্থিতিতে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পাড়ায় গিয়ে পড়াচ্ছেন দুই স্কুল শিক্ষক


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিগত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কোভিড-১৯ এর কারণে বিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ। এমতাবস্থায় অনলাইনে ক্লাস হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে প্রান্তিক বিদ্যালয়গুলোতে ১৫-২০ শতাংশ শিক্ষার্থী এই অনলাইন ক্লাস করছে। আর মোবাইল না থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থী এই অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এরফলে এই সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা তথা মূল স্রোত থেকে বেরিয়ে যাচ্ছে।



এই অবস্থায় অভিভাবকদের অনুরোধে তেজগজ্ঞ হাইস্কুলের দুই জন শিক্ষক প্রতনু রক্ষিত ও মহম্মদ মহিউদ্দিন মন্ডল নিজেদের উদ্যোগে শিক্ষার্থীদের বাড়ীর কাছে গিয়ে পড়ানো শুরু করেছেন। বর্তমানে বংপুর চাষীমানা এবং সদরঘাট সুকান্ত পল্লী তে দুটি সেন্টার করা হয়েছে। সেখানে প্রায় ১২ জন করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও কোভিড-১৯ এর সমস্ত সরকারী নিয়ম মেনে সকাল ১১ টা থেকে ১.৩০ পর্যন্ত ক্লাস চলছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এগিয়ে এসে একটি ক্লাব ঘর ও একটি বিয়ে বাড়ী পড়ানোর সেন্টার হিসাবে ব্যবহার করতে দিয়েছে। এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে তেজগজ্ঞ হাইস্কুলের শিক্ষাকর্মী প্রসেনজিৎ ব্যানার্জি এবং আদর্শ বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার সরকার।ভবিষ্যতে অন্য জায়গায় এইরকম আরো সেন্টার করার কথা ভাবছেন তাঁরা।