Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে কার্তিক চন্দ্র মান্না


 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে কার্তিক চন্দ্র মান্না


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হচ্ছেন কার্তিক চন্দ্র মান্না। সোমবার এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব কার্তিকবাবুকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়েছেন। ড. কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্থলাভিসিক্ত হলেন কার্তিক চন্দ্র মান্না। 

 জানাগেছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় অসুস্থ হওয়ার কারণে ওই পথ ফাঁকা হয়ে পড়েছিল। তাই সাময়িক ভাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব সামলানোর জন্য কার্তিক চন্দ্র মান্না-কে ওই পদে আনা হয়েছে। যতদিন কল্যাণবাবু সুস্থ হয়ে না ফিরবেন ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এড-হক কমিটির সভাপতি পদের দায়িত্ব কার্তিক চন্দ্র মান্না সামলাবেন। গতকালই এই বিজ্ঞপ্তির কপি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এবং ড. কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ সংশ্লিষ্ট সকলকেই পাঠানো হয়েছে বলে জানা গেছে।