Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আর টি আই রিপোর্ট বলছে বিলগ্নীকরণের তালিকায় দুর্গাপুর স্টীল প্লান্ট, আসল সত্যটা কী ?


 

আর টি আই রিপোর্ট বলছে বিলগ্নীকরণের তালিকায় দুর্গাপুর স্টীল প্লান্ট, আসল সত্যটা কী ?


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্গাপুর স্টীল প্লান্ট বেসরকারিকরণের বিষয়টি প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দুর্গাপুর সহ বাংলার মানুষ। যদিও আজই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া কেন্দ্রের অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক আসেট ম্যানেজমেন্ট (DIPAM) এর যুগ্ম সচিব শৈলেন্দ্র কুমার কে চিঠি দিয়ে জানিয়েছেন দুর্গাপুর স্টীল প্লান্ট বিলগ্নীকরণের খবর টি সঠিক নয়। ভুলবশতঃ ওই নামটি নথিভূক্ত হয়েছে। দুর্গাপুর স্টীল প্লান্ট নয় এ্যালয় স্টীল প্লান্ট হবে। 


জানা যায়, সম্প্রতি চন্ডীগড এর বাসিন্দা আমন শেঠের এক আরটিআই এর (RTI App No DODIN/R/T/20/00081 dated 5/8/2020) গত ২৭ জুলাই কেন্দীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন যে ২৩টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নিকরন ইতিমধ্যে কেন্দ্রীয় কেবিনেট বৈঠকে ছাড়পত্র পেয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান। যার পরিপেক্ষিতে ভারত সরকারের অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক আসেট ম্যানেজমেন্ট এর সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার তথা আন্ডার সেক্রেটারি প্রিয়া রঞ্জন স্বাক্ষরিত এক চিঠিতে (24/8/2020 ) (file No:7/1/2014DD(E) দুর্গাপুর ইস্পাত কারখানার বিলগ্নিকরনের তালিকা ভুক্ত হিসাবে দেখানো হয়েছে। প্রিয়া রঞ্জনের ওই জবাবে দেশের ২৬ টি রাষ্ট্রায়ত্ব সংস্থা স্টেটিজিক ডিস ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি), এয়ার ইন্ডিয়া, সিমেন্ট করপোরেশন, ভারত আর্থ মুভার, ভারত পেট্রোলিয়াম, বেঙ্গল কেমিক্যাল, আইটিডিসি, শিপিং করপোরেশন ,স্কুটার ইন্ডিয়ার মতো সংস্থা।



এখন প্রশ্ন উঠেছে যদি দুর্গাপুর স্টীল প্লান্টের নাম বিলগ্নীকরণের খাতায় না থাকে তাহলে এতবড়ো ভুল কি করে হলো। যার জন্য ওই সংস্থার কর্মী থেকে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়তে থাকে। সাংসদ এস এস আলুওয়ালিয়া চিঠি দিয়ে না জানালে একটা মিথ্যার উপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টি হতেই পারতো। যদিও বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির বলছে তাহলে কেন ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক আসেট ম্যানেজমেন্ট দপ্তরের পক্ষ থেকে আসল সত্যটা তুলে ধরা হচ্ছে না।