Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সপ্তাহব্যাপী মুখ্যমন্ত্রী'র কাছে পত্র প্রদান আন্দোলনে যুবশ্রী সংগঠন


 

সপ্তাহব্যাপী মুখ্যমন্ত্রী'র কাছে পত্র প্রদান আন্দোলনে যুবশ্রী সংগঠন


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বেকার সমস্যা দূরীকরণে রাজ্যের মুখ্যমন্ত্রী'র কাছে পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে যুবশ্রী সংগঠন। সেই মতো 'পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র আহবানে ১ সেপ্টেম্বর থেকে "যুবশ্রী পত্র-প্রতিবাদ সপ্তাহ" পালন করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সারা রাজ্যব্যাপী ডাকযোগে চিঠি পাঠানো হচ্ছে নবান্ন'র উদ্দেশ্যে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা যুবশ্রী সংগঠনের উপদেষ্টা সোমনাথ ব্যানার্জি এক প্রেস বিবৃতিতে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী'র ২০১৩ সালে দেওয়া প্রতিশ্রুতি 'যুবশ্রী' থেকে স্থায়ী কর্মসংস্থান আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে বিগত দিনে বহুবার পথে নেমে দাবী জানানো হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভূক্ত সকল বেকার যুব সমাজ চিঠি লিখে আবেদন জানানোর এক অভিনব পথ অবলম্বন করেছেন। এর ফলে রাজ্যের বহু পোস্ট অফিসে পোস্টকার্ড এমনকি ডাক-টিকিটের সংকট দেখা দিয়েছে। ডাক ব্যবস্থার এই সমস্যা দূরীকরণের বিষয়েও তিনি আবেদন জানিয়েছেন।


যুবশ্রী সংগঠনের মূল দাবিগুলি হলো স্থায়ী কর্মসংস্থান, চাকরি না হওয়া পর্যন্ত জীবনধারণের মত ভাতা প্রদান, প্রশিক্ষণের প্রমাণপত্র Annexure-III বাতিল প্রভৃতি।



এছাড়া পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে জেলায়-জেলায় এবং রাজ্যস্তরে কলকাতার পথে বৃহত্তর আন্দোলনে অগ্রসর হবেন বলে জানিয়েছেন যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা।