Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান


 

করোনা যোদ্ধাদের সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠান


সেখ সামসুদ্দিন, মেমারি : করোনা যোদ্ধা ও করোনা জয়ীদের সম্বর্ধনা দিলো মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। বুধবার ব্লকের সন্তোষ মঞ্চে করোনা যোদ্ধা ও করোনা জয়ীদের সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনাজ্ঞাপন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, মেমারি ১ ব্লকের নবাগত সমষ্টি উন্নয়ন আধিকারিক আইএএস ডাঃ রেহানা বশির। এছাড়াও ছিলেন জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, এসআই বুদ্ধদেব বাবু, ব্লক স্বাস্থ‍্য আধিকারিক ডাঃ হর্ষ ঘোষ, ফায়ার ব্রিগেডের আধিকারিক সুব্রত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, মৌসুমী মন্ডল সহ অন্যান্য কর্মাধ‍্যক্ষ ও সদস‍্যবৃন্দ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিএলডিও মনোতোষ মন্ডল, ব্লকের আধিকারিক শুভেন্দু সাঁই সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।


 এদিন করোনা যোদ্ধাদের মধ‍্যে চিকিৎসক, পুলিশ, প্রশাসনিক কাজে যুক্ত ব‍্যক্তিবর্গ, স্বাস্থ‍্যকর্মী, ভিআরপি, ভিসিডি, সিভিক ভলান্টিয়ার, অ‍্যাম্বুলেন্স চালক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ যারা করোনা মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছেন সকলকেই এদিন সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মীদের মধ‍্যে যারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসায় সাড়া দিয়ে করোনা জয় করে সুস্থ হয়ে ফিরেছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক, স্মারক, মানপত্র, মাস্ক, স‍্যানিটাইজার, টিফিন সহযোগে একটি প‍্যাকেট তুলে দেওয়া হয়। শতাধিক করোনা যোদ্ধাদের এদিন সমর্ধনা দেওয়া হয়। মেমারি ব্লক ও পঞ্চায়েত সমিতির সময়োপযোগী এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।