Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনুভূতি স্বেচ্ছাসেবী সংস্থা ও কালীতলা সংঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির


 

অনুভূতি স্বেচ্ছাসেবী সংস্থা ও কালীতলা সংঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির 


 অতনু ঘোষ ও সত্যনারায়ন শিকদার, মেমারি : "সময় তুমি হার মেনেছে রক্ত দানের কাছে,পাঁচটা মিনিট দাঁড়িয়ে গেলে একটি জীবন বাঁচে"। কথায় বলে, রক্তদান জীবন দান। এ দান মহৎ দান। আর সেই মহতী দানের ধারাকে এগিয়ে নিয়ে চলা মানুষগুলি আছে বলেই আজও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। রক্তদানের গুরুত্ব, উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কম-বেশি প্রায় সকলেই জানি। রবিবার তেমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ৮ নম্বর ওয়ার্ডে। 


অনুভূতি স্বেচ্ছাসেবী সংস্থা এবং কালিতলা সংঘের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হয়। কিছু সমাজসেবী তরুণ যুবক ও গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই মহৎ কর্ম যজ্ঞ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থার এক উদ্যোক্তার কথায় জানা যায় যে, তাদের অনুভূতি সংস্থাটি নবীন হলেও আগামী দিনে তারা মানুষের পাশে সব সময় থেকে মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান। আজ পুরুষ ও মহিলা মিলে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে স্মারক হিসেবে চারাগাছ দেওয়া হয়।