Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা


 

জামালপুর ব্লকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা


অতনু হাজরা, জামালপুর : সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই মাসে তিনদিন প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। সেই প্রতিবাদ কর্মসূচির প্রথম দিনে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ব্লকের ১৩ টি অঞ্চলেই প্রতিবাদ কর্মসূচি পালন করে। জামালপুর ১ ও ২ অঞ্চলের কর্মসূচি পালন করা হয় জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও করোনা সংক্রমণের কারণে বেশি জমায়েত করা হয় নি। আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্লকের নেতা মেহেমুদ খান, ভুতনাথ মালিক, সাহাবুদ্দিন মন্ডল, দিব্যেন্দু চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্যের পাওনা টাকা কিভাবে আটকে রেখে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে তাই নিয়েই কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন জামালপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।