Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা


 

বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা


সেখ সামসুদ্দিন, মেমারি : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বঞ্চনার বিরুদ্ধে রবিবার মেমারি শহরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের মেমারি শহর কমিটির সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জীর নেতৃত্বে মেমারি চকদিঘী মোড়ে প্রাক্তন কাউন্সিলর, ছাত্র-যুব সকল নেতৃত্বের মেলবন্ধন দেখা যায়। উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহপ্রশাসক সুপ্রিয় সামন্ত, প্রাক্তন কাউন্সিলর সামসুল হক মির্জা, বিদ‍্যুৎ দে, রঞ্জিত বাগ, মানসুরা বেগম, আসাদ সেখ, চিরঞ্জীব ঘোষ, যুব সভাপতি সৌরভ সাঁতরা, ছাত্রনেতা মুকেশ শর্মা, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক ও অজিত সিং সহ অন্যান্য নেতৃত্ব।


 নতুন সভাপতিকে পেয়ে তৃণমূল কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়ে একপ্রকার জেগে উঠেছে। কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়ে আশার আলো দেখছেন। এদিনের সভায় বক্তারা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সহ বিরোধী দলগুলির কড়া সমালোচনা করে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানান।