Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মর্মান্তিক পথ দুর্ঘটনায় উচ্চপদস্থ মহিলা পুলিশ অফিসার সহ ৩ জনের মৃত্যু


 

মর্মান্তিক পথ দুর্ঘটনায় উচ্চপদস্থ মহিলা পুলিশ অফিসার সহ ৩ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে রাজ্যে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শুক্রবার সকালে ওই দুর্ঘটনায় প্রান হারালেন রাজ্যের পদস্থ মহিলা পুলিশ অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়। এই দুর্ঘটনায় তাঁর দেহরক্ষী ও গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে। জানা গেছে, হুগলি জেলার দাদপুরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোকবার্তায় বলেছেন, "কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। বয়স হয়েছিল ৪৫ বছর।

দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার পর্যায়ে উন্নীত হন। রাজ্য পুলিশেও তিনি কর্মকৃতির স্বাক্ষর রাখেন। মানবপাচার রোধে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান।

তাঁর মৃত্যুতে আমরা এক দক্ষ পুলিশ অফিসারকে হারালাম।

 আমি দেবশ্রী চ্যাটার্জির পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"


পুলিশ আধিকারিক দেবশ্রী চ্যাটার্জী'র মৃত্যুতে রাজ্যের পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।