Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানের বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন


 

বর্ধমানের বিদ্যালয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হলো বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে। শনিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নব নির্মিত আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বর্ধমান পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। উল্লেখ্য বিদ্যালয়ের ১৯৮৯ সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের উদ্যোগে গড়ে ওঠা বর্ণপরিচয় উদ্যানে মূর্তির প্রতিষ্ঠা হয়।



 এদিনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি স্বপন ব্যানার্জী সহ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ শম্ভুনাথ চক্রবর্ত্তী, সহকারী প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্ত্তী, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার পাল প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্ত্তী বক্তব্য রাখতে গিয়ে সমাজ সংস্কারক বিদ্যাসাগরকে তুলে ধরেন। ১৯৮৯ সালের মাধ্যমিক ব্যাচের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে শৌভিক মজুমদার বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন। স্বাস্থ্য বিধি মেনেই এদিনের অনুষ্ঠানটি আয়োজিত হয়। নীলাঙ্কন কুন্ডু পরিবেশিত সঙ্গীতের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 





বিদ্যালয়ের ছাত্রদের উন্নত পাঠদানের লক্ষ্যে একটি স্মার্ট ক্লাশরুম উদ্বোধন করা হয় এদিন। ফিতে কেটে স্মার্ট ক্লাশরুমের উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার নির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক পার্থ ব্যানার্জী।