Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গুসকরায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএমের অবস্থান বিক্ষোভ


 

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গুসকরায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএমের অবস্থান বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, গুসকরা : কেন্দ্রের কৃষক ও জনস্বার্থবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সারা দেশের সঙ্গে গুসকরাতেও বিক্ষোভ আন্দোলনে সামিল হয় সিপিআইএমের সব শাখা সংগঠন। শুক্রবার গুসকরা স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় সহস্রাধিক মানুষ।

সিপিএমের বিভিন্ন গনসংগঠনের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ে টু বি অবরোধ করা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষিবিলে, কৃষকদের সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচাতে, কৃষকবিল প্রত্যাহার করার দাবিতে আউশগ্রাম -১ ও -২ ব্লক ও পশ্চিম মঙ্গলকোট সারাভারত কৃষক সভার নেতৃত্বে সি আই টি ইউ, এস এফ আই ও ডি ওয়াই এফ আই, গনতান্ত্রিক মহিলা সমিতি এবং অন্যান্য বামপন্থী গণ সংগঠন এর সহযোগিতায় গুসকরা স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে সমাবেশ হয়।


 বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্তরের সি আই টি ইউ নেতা আভাস রায়চৌধুরী, জেলা কৃষক নেতা আলমগীর মন্ডল সহ সুব্রত মজুমদার, কমরেড এরফান সেখ, সুরেন হেমরম, ক্ষেতমজুর কমিটির জেলা স্তরের নেতা বাসুদেব মেটে প্রমুখ। সিপিএম নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধুনো করেন। অবরোধ চলাকালীন কেন্দ্রের কৃষি বিল পুড়িয়ে তীব্র প্রতিবাদ জানায় সিপিএম নেতা-কর্মীরা।