Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আশাকর্মীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


 

আশাকর্মীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


নিজস্ব সংবাদদাতা, আউসগ্রাম : শুক্রবার জঙ্গলমহলের আউশগ্রাম ২ ব্লকের সমস্ত আশাকর্মীরা, জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাঃ ঘোষের কাছে এক গুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের মূল বিষয় গুলো ছিল, পূর্ণ স্বাস্থ্যকর্মী হিসেবে আশাকর্মীদের মর্যাদা দিতে হবে। সর্বাঙ্গীণ সুরক্ষা এবং পূর্ণ পারিশ্রমিক দিতে হবে। ২১ হাজার টাকা মাসিক বেতন সহ সুযোগ সুবিধার দাবীও জানায় তারা। সেই সঙ্গে অতিরিক্ত কাজের বোঝা কমানোর দাবিতেও এদিন তারা বিক্ষোভ দেখায়।


 আশাকর্মীদের অভিযোগ তাদের কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই করোনা পরীক্ষায় লাগানো হচ্ছে। শুধুতাই নয়, আশাকর্মীদের সুরক্ষার কথাটিও ভাবছে না সরকার। শুক্রবার ৬ দফা দাবিতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকে বিক্ষোভ সমাবেশে হাজার খানেক আশাকর্মী সমবেত হয়।


এদিন বিক্ষোভের বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপিও দেয়। আউশগ্রাম ২ ব্লকের বিএমওএইচ ডাঃ ঘোষকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমরা দাবি পত্র পেয়েছি। যা উর্দ্ধতন কতৃপক্ষকে জানাবো। "