Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দেবশালার জঙ্গলমহলে তৃণমূলের বাইক মিছিলের মাধ্যমে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ



দেবশালার জঙ্গলমহলে তৃণমূলের বাইক মিছিলের মাধ্যমে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ

রাধামাধব মণ্ডল


বুদবুদ থানা এলাকার দেবশালা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে, আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত, করোনা আবহে বাইক মিছিল করলো দেবশালা জঙ্গলমহল এলাকায়। পাঁচ শতাধিক বাইক রালিতে সারা পড়ে যায় এলাকায়। করোনা আবহে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মিছিল হয়। 
দেবশালা এলাকার বিভিন্ন গ্রাম থেকে সমবেত যুব তৃণমূলের কর্মীরা এদিন কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিলে সামিল হয়।
 বুদবুদ থানার এই জঙ্গলমহলের এলাকাটি রয়েছে আউশগ্রাম বিধানসভার অধিনে। মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কৃষক বিরোধী এই প্রতিবাদ মিছিলে পঞ্চায়েত এলাকার গাড়া, পদুমা, দেবশালা, মৌকোটা, লবণধার, রাঙাখেলে থেকে বাইক নিয়ে হাজির হয় তৃণমূল কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী, জেলা পরিষদ সদস্যা কাকলি রাজা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ সহ আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার।
পূর্ব বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘোরে বাইক মিছিলের দলটি। এদিন মিছিলে সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে বাইকে চড়েন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার সহ অন্যান্য নেতৃত্বরা।