Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা মঞ্চে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান


 

কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা মঞ্চে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান


সেখ সামসুদ্দিন : রবিবার মেমারি ২ ব্লকের অন্তর্গত সাতগাছিয়া ২ নম্বর পঞ্চায়েতের অধীনে বড়ঞা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই প্রতিবাদ কর্মসূচি। কোথাও বাইক নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করা আবার কোথাও দেখা গেছে মঞ্চ করে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূলের কর্মীরা। অনেক জায়গায় এই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন দল থেকে এসে যোগদান যোগদান করতেও দেখা গেছে অনেককে।


 এদিনের সভায় উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইল, মেমারির ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, মেমারি মেমারি ২ ব্লক যুব সভাপতি হিমাদ্রী মন্ডল ও আরো বিশিষ্ট জনেরা। রবিবারের এই প্রতিবাদ সভা থেকে বিধায়ক নার্গিস বেগমের হাত থেকে সিপিএম ও বিজেপির ১৮টি পরিবার তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে আগামী দিনে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হলেন।