Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা যোদ্ধা পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মান জ্ঞাপন

 


করোনা যোদ্ধা পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ারদের সম্মান জ্ঞাপন


অতনু ঘোষ, মেমারি : ভয়াবহ করোনা পরিস্থিতিতে নাজেহাল রাজ্যবাসী। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং এই করোনা আবহের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। অনেকেই কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছেন করোনার বিরুদ্ধে লড়াই লড়তে গিয়ে। আর এই সকল বীর পুলিশ সদস্যদের সম্মান প্রদর্শনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা সেপ্টেম্বর একটি বিশেষ দিনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলার ফলে পুলিশ দিবস পালনের জন্য ৮ সেপ্টেম্বর নির্দিষ্ট করা হয়েছিল। সেই নিরিখে কোভিড কালে পুলিশের যে ভূমিকা তাকে শ্রদ্ধা জানানোর জন্য সারা বাংলা জুড়ে তাদের সম্মান জ্ঞাপন করা হচ্ছে। মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ সহ জ্ঞানেন্দ্র সিং, অভিজিত ভট্টাচার্যের মত বেশকিছু দামাল ছেলে আজ দেবীপুর স্টেশন হাই স্কুলে পালন করল 'পুলিশ দিবস' |

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেমারি এক নম্বর তৃণমূল যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি, দেবীপুর স্টেশন হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মানস ঘোষ, স্কুল পরিচালন কমিটির সদস্য জয়দেব সিং, আরো বিশিষ্ট জনেরা।


 এই অনুষ্ঠানে যাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তারা হলেন, মেমারি থানার ভারপ্রাপ্ত এসআই জয়দেব দে এছাড়া মেমারি থানার দুর্গাপুর অঞ্চলে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের। তাদের হাতে ফুল, মাস্ক ও ছোট্ট উপহার তুলে দেওয়া হয়। এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সম্মান জানাতে পেরে উদ্যোক্তারা যেমন গর্বিত, তেমনই আগামী দিনে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণাও দূর হবে বলে মনে করেন তারা।