Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিতৃ তর্পণ দিয়ে শুরু হলো মহালয়ার সকাল



পিতৃ তর্পণ দিয়ে শুরু হলো মহালয়ার সকাল


অতনু ঘোষ ও সত্যনারায়ন শিকদার, দাঁইহাট : আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ। মহালয়া মানেই দুর্গা পুজোর দিন গোনা শুরু দেবীপক্ষের সূচনা। দীর্ঘকাল ধরে কোটি কোটি মানুষ মহালয়ার পুণ্যপ্রভাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে জল অঞ্জলি দিয়ে স্মরণ করে চলেছেন তাঁদের বিদেহী পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আজ ভোর থেকে তাই গঙ্গার ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন তাঁদের পরের প্রজন্ম। 

যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরুষের পাশাপাশি মহিলারাও এখন ঘাটে নেমে বুক গলা জলে দাঁড়িয়ে তর্পণ করেন। স্মরণ করেন সেই সব আপন জনদের। যাঁরা একসময় খুব কাছের ছিলেন।
আজ তাঁরা পরলোকে। ঘাটে ঘাটে তর্পণের চেনা ভিড়। অন্ধকার থাকতেই শুরু হয়ে যায় তর্পণ, তাই প্রতি বারের মতোই পরিষ্কার করা হয়েছে ঘাটগুলি। এদিন ভোরে আপমর বাঙালির ঘুম ভাঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে এবং এরপরেই তর্পণের পালা। 



সেই রীতি অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভা এলাকার গঙ্গার ঘাটে চলছে তর্পণ। করোনা আবহের মধ্যে দাঁইহাট এলাকার পুণ্যার্থীরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ তর্পণ করার জন্যে ছুটে আসে দাঁইহাট গঙ্গার ঘাটে। এদিন তিল, জল দান করে থাকেন বংশধরেরা। তর্পণের মাধ্যমে স্মরণ করা হয় চিরতরে হারিয়ে যাওয়া প্রিয়জনদের।
এই অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণ ভাবে হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে পুলিশ প্রশাসনের তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।