Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি সহ বিরোধী দল গুলো থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান


 

বিজেপি সহ বিরোধী দল গুলো থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান


সেখ সামসুদ্দিন, মেমারি : তৃণমূল কংগ্রেসের মেয়াদি ১ নং ব্লক কমিটির ব‍্যবস্থাপনায় বিজেপি সহ অন‍্যান‍্য বিরোধী দল থেকে বুধবার ১৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেমারি ১ এর গন্তার ১ অঞ্চলের একটি অনুষ্ঠান হলে এই যোগদান কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা অচিন্ত‍্য চ‍্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সহসভাপতি মুকেশ শর্মা, তৃণমূলের যুব নেতা সন্দীপ পরামানিক, পঞ্চায়েত প্রধান সহ অঞ্চল নেতৃত্ব। 



এদিন গোপগন্তার ১ অঞ্চলের বাহাবপুর ৮ নং সংসদ সদস‍্য রূপালী চ‍্যাটার্জীর এলাকা থেকেই বেশি সংখ্যক যোগদান করেন। এদিন বিজেপি থেকে গঙ্গা কর্মকার, বিজয় কর্মকার, বাদল কোঁড়া, জাতীয় কংগ্রেস থেকে জয়া চৌধুরী, যদুপতি রায়, বাপন রায়, চন্দন, সিপিএম থেকে অরবিন্দ রায়, সুশান্ত রায়, চন্দ্রশেখর রায় প্রমুখ সপরিবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।