Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক খবর ছড়িয়ে গ্রেপ্তার বিজেপি নেতা


 

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক খবর ছড়িয়ে গ্রেপ্তার বিজেপি নেতা


সেখ সামসুদ্দিন, মেমারি : দুর্গাপুজো নিয়ে নানান ধরনের ফেক খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে জনমানসে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছিল অনেক দিন ধরেই। সম্প্রতি সেই অপপ্রচার অনেকটাই বেড়ে গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল সংকট পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত করে রাজ্য সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাটুকারিদের চক্রান্ত রুখে দিল পুলিশ। মেমারিতে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় দুর্গাপুজোর প‍্যান্ডেল বন্ধ খবর ছড়িয়ে রাজ‍্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে গ্রেপ্তার হল মেমারি থেকে একজন। জানা যায় গত ৭ সেপ্টেম্বর মেমারি কৃষ্ণবাজার মসজিদতলা নিবাসী সুনীল মন্ডল নামে এক যুবক তার ফেসবুক পেজে দুর্গাপুজোর প‍্যান্ডেল হবে না রাজ‍্য সরকারের নির্দেশে, এমনই অপপ্রচার করে।


 মেমারি শহর তৃণমূল যুব সভাপতি সৌরভ সাঁতরা ফেসবুকে বিষয়টি লক্ষ্য করেন। এরপর সৌরভ সাঁতরা তার স্ক্রিন শর্ট নিয়ে নিজস্ব প‍্যাডে মেমারি থানায় অভিযোগ জানান ১০ সেপ্টেম্বর। মেমারি থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর তাকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে। এছাড়াও তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জী'র ছবি বিকৃত করে পোস্ট করার। সুনীল মন্ডল দুটি অপরাধই ভুল করে করেছে বলে মিডিয়ার সামনে স্বীকার করে নেয়। ঘটনাক্রমে অভিযুক্ত ব‍্যক্তি বিজেপির শহর নেতা বলে জানা যায়। যদিও সৌরভ সাঁতরা বলেন কোনো রাজনৈতিক পরিচয়ে নয় ব‍্যক্তি সুনীল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।