Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংক্রমণের জন্য হালাড়ায় বিপত্তারিনি মন্দিরে বিশ্বকর্মা পুজোয় বন্ধ থাকছে গাড়ি পূজা


 

করোনা সংক্রমণের জন্য হালাড়ায় বিপত্তারিনি মন্দিরে বিশ্বকর্মা পুজোয় বন্ধ থাকছে গাড়ি পূজা


অতনু হাজরা, জামালপুর : দেশে প্রতিদিনই গড়ে ৯০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সংকটজনক এই পরিস্থিতিতে বেশিরভাগ মন্দিরেই ভিড় এড়াতে বন্ধ আছে সর্ব সাধারণের পুজো নেওয়া। সেই সূত্রেই পূর্ব বর্ধমানের জামালপুরের হালারায় বিপত্তারিনি মন্দিরের পক্ষ থেকে পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানিয়েছেন এবারে বিশ্বকর্মা পুজোতে মায়ের স্বাভাবিক পূজা অর্চনা হলেও কোনো রকম গাড়ি পুজো করা হবে না। কারণ প্রতি বছরই এই বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো করানোর জন্য প্রচুর মানুষের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। তাই করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত বলে রণজিৎ বাবু জানান।