Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্থায়ী কর্মসংস্থানের দাবীতে মুখ্যমন্ত্রী-কে চিঠি বেকার যুবক-যুবতীদের


 

স্থায়ী কর্মসংস্থানের দাবীতে মুখ্যমন্ত্রী-কে চিঠি বেকার যুবক-যুবতীদের


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে চিঠি দিচ্ছেন বেকার যুবক-যুবতীরা। বেকার সমস্যা দূরীকরণে মুখ্যমন্ত্রী'র প্রতি পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুবশ্রী সংগঠন। 'পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি'র আহবানে সপ্তাহব্যাপী শন "যুবশ্রী পত্র-প্রতিবাদ সপ্তাহ" পালন করা হচ্ছে। আজ ৮ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে কালনা শহরে পত্র প্রদান কর্মসূচি গ্রহণ করা হলো নবান্নের উদ্দেশ্যে। প্রায় ৬০ জনের বেশি যুবশ্রী ছেলে মেয়েরা নিজে এবং তাদের পরিবারের পক্ষ থেকে দুরাবস্থার কথা চিঠি লিখে পোস্ট করেন কালনা চকবাজারের পোস্ট অফিসে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সারা রাজ্যব্যাপী হাজার হাজার ছেলে-মেয়ে ডাকযোগে চিঠি পাঠাচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী'র ২০১৩ সালে দেওয়া প্রতিশ্রুতি 'যুবশ্রী' থেকে স্থায়ী কর্মসংস্থান আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে বিগত দিনে বহুবার পথে নেমে দাবী জানিয়েছে 'যুবশ্রী'রা। বর্তমান করোনা পরিস্থিতিতে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভূক্ত সকল বেকার যুবক-যুবতী চিঠি লিখে আবেদন জানানোর এক অভিনব পথ অবলম্বন করেছে। এর ফলে রাজ্যের বহু পোস্ট অফিসে পোস্টকার্ড এমনকি ডাক-টিকিটের সংকট দেখা দিয়েছে।  


যুবশ্রী সংগঠনের রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা জানান, এই মুহূর্তে তাদের মূল দাবি তিনটি।স্থায়ী কর্মসংস্থান, চাকরি না হওয়া পর্যন্ত জীবনধারণের মত ভাতা প্রদান, প্রশিক্ষণের প্রমাণপত্র Annexure-III বাতিল।

 যুবশ্রী'দের দাবি পূরণ না হলে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে জেলায়-জেলায় এবং রাজ্যস্তরে কলকাতার পথে বৃহত্তর আন্দোলনে অগ্রসর হবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।