Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপূজা কমিটি গুলি নিয়ে থানায় বৈঠক


 

মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপূজা কমিটি গুলি নিয়ে থানায় বৈঠক 


 অতনু ঘোষ ও সত্যনারায়ণ সিকদার, মেমারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতিটি সর্বজনীন দুর্গাপূজা কমিটিদের নিয়ে বৈঠক করতে। আর এই নির্দেশ আসার পর পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশ মতো বৃহস্পতিবার মেমারি থানায় এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল সভায় যে নির্দেশ দিয়েছেন এই বৈঠকে সেই সব কার্যকরি করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও আমিরুল ইসলাম খান, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি এবং মেমারি ব্লকের সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা।


 পুলিশ প্রশাসনের তরফ থেকে দুর্গাপূজা কমিটিগুলোকে এই করোনা আবহের মধ্যে আজকের ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশগুলি পালনের কথা বলে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজো পরিচালনা করতে হবে এ বিষয়ে তারা আলোকপাত করেন। একজনের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন পূজাকমিটি গুলিকে।