Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উৎসব অনুষ্ঠিত হলো কালনায়

 

পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উৎসব অনুষ্ঠিত হলো কালনায়


সেখ সামসুদ্দিন : সারা ভারত জাকাত মাঝি পারগানার উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উৎসব পালিত হয় কালনা থানার আটঘরিয়া বি এড কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, কর্মাধ‍্যক্ষ মিঠু মাঝি, বিধায়ক নিশীথ মালিক ও বিশ্বজিৎ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার, কালনা মহকুমা শাসক, বিডিও, পনৎ পারগানা বাদল কিস্কু সহ আদিবাসী সমাজের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। আদিবাসী নৃত‍্য ও সঙ্গীত সহযোগে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে বিভিন্ন পারগানা মহলের মাঝি বাবাদের পাক প্রদান করেন অতিথিবর্গ। মন্ত্রী স্বপন দেবনাথ জেলার আদিবাসী সমাজের পরিসংখ্যান সহ নানান সরকারি সুবিধা বিষয়ে আলোকপাত করেন।